Advice India

  • 🏠 প্রথম পাতা
  • ভাইরাল
  • বিনোদন
  • জ্ঞান-বিজ্ঞান
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • এক্সক্লুসিভ

ছয় প্রাণ নিয়ে ‘মোরা’ গেল ভারতে


বাংলাদেশের উপকূলে আঘাত হেনে ঘূর্ণিঝড় ‘মোরা’ নিম্নচাপে পরিণত হয়ে ভারতে প্রবেশ করেছে। মোরার আঘাতে দুই জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কক্সবাজারের সেন্ট মার্টিন ও টেকনাফে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে এসব এলাকায় বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ভেঙে পড়েছে বহু গাছপালা।
এদিকে বৃষ্টি ঝরিয়ে মোরা ধীরে ধীরে দুর্বল হয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে যাওয়ায় চট্টগ্রাম ও কক্সবাজারকে ১০ নম্বর মহা বিপৎসংকেতের পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মোরা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে। এখন ভারতের মিজোরাম ও ত্রিপুরায় অবস্থান করছে। বাংলাদেশ থেকে চলে গেলেও মোরার প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কয়েক দিন বৃষ্টিপাত হবে।
আজ বেলা একটার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান প্রথম আলোকে জানান, ঘূর্ণিঝড়ে গাছ চাপা পড়ে নিহত হয়েছেন চকরিয়া উপজেলার ডুলাহাজারার পূর্ব ডোমখালীর রহমত উল্লাহ (৫০) ও একই উপজেলার পূর্ব বড়হেউলা ইউনিয়নের সিকদারপাড়ার সায়েরা খাতুন (৬০)। এ ছাড়া কক্সবাজার পৌরসভার নুনিয়াচটা আশ্রয়কেন্দ্রে আতঙ্কে মারা গেছেন মরিয়ম বেগম (৫৫)। কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শহীদুল ইসলাম চৌধুরী জানান, সকাল সাড়ে নয়টার দিকে পেকুয়ারচর গ্রামে সোনালী বাজার স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন আবদুল হক (৬৫)। পথে গাছ চাপা পড়ে তাঁর মৃত্যু হয়।
ঘূর্ণিঝড়ে রাঙামাটিতে বেলা পৌনে ১২টা থেকে ১২টার মধ্যে গাছচাপায় দুজন নিহত হন। এঁরা হলেন শহরের আসামবস্তি এলাকায় হাজেরা বেগম (৪৫) ও শহরের ভেদবেদী এলাকার জাহিদা সুলতানা (১৪)। জেলা প্রশাসক মানজারুল মান্নান এ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
Email ThisBlogThis!Share to XShare to Facebook
Newer Post Older Post Home

Popular Posts

  • বন বিনাশ হচ্ছে, অধিকার হারাচ্ছে বনজীবী মানুষ
    মধুপুরের শালবনে আকাশিয়ার বিস্তার। ছবি: ফিলিপ গাইনের সৌজন্যে আজ ১৩ বছর হয়ে গেল উৎপল নকরেকের (৩২) জীবন কাটছে হুইলচেয়ারে। টগবগে তরুণটির শর...
  • ফেসবুকে ভিডিও আপলোড থেকে আয়
    ইউটিউবে ভিডিও আপলোড করে আয় করা নতুন কিছু নয়। তবে এবার ফেসবুকে ভিডিও আপলোড করে আয় করা যাবে। শীঘ্রই ফেসবুক বাণিজ্যিক ভিডিও ফিড চালু কর...
  • সমুদ্রের নীচে পোস্টবক্সে নিয়মিত চিঠি আসে!
    জাপানের ওয়াকায়ামা প্রিফেকচারে একটি ছোট জনপদ সুসামি। সেখানে বাস মাত্র ৫০০০ লোকের। আর এই সুসামি বে-এর কাছে পানির ৩২ ফুট নিচে রয়েছে একটি প...
  • শিশুর ওজন ১৯২ কেজি!
    আরিয়া পারমানা নামে দশ বছর বয়সী ইন্দোনেশিয়ান এক শিশুর ওজন ১৯২ কেজি! বিশ্বের সবচেয়ে মোটা শিশু হিসেবে খ্যাতি পেয়েছে শিশুটি। ইন্ডিয়ান এক...
  • স্বেচ্ছায় অত্যাচারিত হওয়ার ভিডিও ভাইরাল
    অত্যাচার কি জিনিস তা জানতে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের একদল শিক্ষার্থী স্বেচ্ছায় পিপার স্প্রে মুখে ছিটিয়েছে। বারবারটন হাই স্কুলের অপরাধ...
  • পাঁচটি মাদকপণ্য সেবন করতো ঐশী
    বাবা-মায়ের হত্যার দায়ে তাদের কন্যা হাইকোর্টে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ঐশী রহমান শিশা, গ্যালোজ, ইয়াবা, হুইস্কি ও গাজা সেবন করতো বলে রায়ে...
  • যে ছবি বুঝতে আপনি দু’বার দেখবেন!
            আমরা চোখ দিয়ে যা দেখি তা আগে মস্তিস্কে পৌঁছায় এবং বার্তা দেয়। কখনও কখনও মস্তিস্ক কিন্তু সঠিক বার্তা দেয় না। ফলে সঠি...
  • ছয় প্রাণ নিয়ে ‘মোরা’ গেল ভারতে
    বাংলাদেশের উপকূলে আঘাত হেনে ঘূর্ণিঝড় ‘মোরা’ নিম্নচাপে পরিণত হয়ে ভারতে প্রবেশ করেছে। মোরার আঘাতে দুই জেলায় ছয়জনের মৃত্যু...
  • বাঘের বুনো মাসি ওয়াব
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়াব l ছবি: লেখক দুপুরের পর ক্যামেরা হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বি...
  • বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ হবে তো?
    ০৫ জুন ২০১৭, ১০:১৫ প্ল্যাকার্ড নিতে ভুললেও ছাতা নিতে ভুলছে না দর্শকেরা! ছবি: টুইটার ইংল্যান্ডের ‘বিরক্তিকর’ আবহাওয়া ভা...

Recent Posts

Unordered List

Pages

  • হোম

Text Widget

Blog Archive

  • ▼  2017 (11)
    • ►  June (5)
    • ►  April (2)
    • ▼  March (4)
      • ছয় প্রাণ নিয়ে ‘মোরা’ গেল ভারতে
      • ডালে ডালে আঁকুরা হাসে
      • বাঘের বুনো মাসি ওয়াব
      • বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ হবে তো?

Sample Text

Copyright © Advice India | Powered by Blogger
Design by Hardeep Asrani | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates