Advice India

  • 🏠 প্রথম পাতা
  • ভাইরাল
  • বিনোদন
  • জ্ঞান-বিজ্ঞান
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • এক্সক্লুসিভ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ হবে তো?


০৫ জুন ২০১৭, ১০:১৫
প্ল্যাকার্ড নিতে ভুললেও ছাতা নিতে ভুলছে না দর্শকেরা! ছবি: টুইটারইংল্যান্ডের ‘বিরক্তিকর’ আবহাওয়া ভালোমতোই টের পাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে বারবার হানা দিয়েছে বৃষ্টি। এর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচটা শেষ হতেই দেয়নি। প্রায় ম্যাচেই আবহাওয়ার ব্যাপারটি রাখতে হচ্ছে মাথায়। আজ আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি সম্পন্ন হতে পারবে কি না, এ নিয়েও সংশয় আছে।
এবারের চ্যাম্পিয়নস ট্রফির দুটি ম্যাচ দিবারাত্রির। এর একটি আজকের ম্যাচ। আজ লন্ডনের স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়) শুরু হবে ম্যাচটি। বিবিসির আবহাওয়ার পূর্বাভাস বলছে, ওভালে আজ বিকেল থেকেই বৃষ্টি বাগড়া দেবে। বিকেল চারটায় হালকা বৃষ্টির পূর্বাভাস আছে। সন্ধ্যা সাতটায় তা রূপ নিতে পারে ভারী বৃষ্টিতে। রাত দশটায় আবারও হালকা বৃষ্টির পূর্বাভাস। যে বৃষ্টি দিবাগত রাত একটায় ভারী বর্ষণে রূপ নিতে পারে।
বেলা দেড়টায় শুরু ম্যাচ স্থানীয় সময় রাত নয়টা-সাড়ে নয়টা পর্যন্ত গড়ানোর কথা। বারবার বৃষ্টির উৎপাত মানে ডাকওয়ার্থ-লুইস সাহেবের অতি জটিল হিসাবের আগমন। বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই দলকেই ডিএল পদ্ধতির হিসাবটা মাথায় রেখেই খেলতে হবে। বাংলাদেশের রণকৌশলে বৃষ্টির ব্যাপারটা তাই গুরুত্ব পাবে।
কমপক্ষে দুই ইনিংসে ২০ ওভার করে খেলা না হলে বাতিল হয়ে যায় ম্যাচ। আপাতত যা পূর্বাভাস, তাতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কাটা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া বা প্রকৃতি সব সময় পূর্বাভাস মেনে চলে না, এটাই আপাতত বড় ভরসা!
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
Email ThisBlogThis!Share to XShare to Facebook
Newer Post Home

Popular Posts

  • বন বিনাশ হচ্ছে, অধিকার হারাচ্ছে বনজীবী মানুষ
    মধুপুরের শালবনে আকাশিয়ার বিস্তার। ছবি: ফিলিপ গাইনের সৌজন্যে আজ ১৩ বছর হয়ে গেল উৎপল নকরেকের (৩২) জীবন কাটছে হুইলচেয়ারে। টগবগে তরুণটির শর...
  • ফেসবুকে ভিডিও আপলোড থেকে আয়
    ইউটিউবে ভিডিও আপলোড করে আয় করা নতুন কিছু নয়। তবে এবার ফেসবুকে ভিডিও আপলোড করে আয় করা যাবে। শীঘ্রই ফেসবুক বাণিজ্যিক ভিডিও ফিড চালু কর...
  • সমুদ্রের নীচে পোস্টবক্সে নিয়মিত চিঠি আসে!
    জাপানের ওয়াকায়ামা প্রিফেকচারে একটি ছোট জনপদ সুসামি। সেখানে বাস মাত্র ৫০০০ লোকের। আর এই সুসামি বে-এর কাছে পানির ৩২ ফুট নিচে রয়েছে একটি প...
  • শিশুর ওজন ১৯২ কেজি!
    আরিয়া পারমানা নামে দশ বছর বয়সী ইন্দোনেশিয়ান এক শিশুর ওজন ১৯২ কেজি! বিশ্বের সবচেয়ে মোটা শিশু হিসেবে খ্যাতি পেয়েছে শিশুটি। ইন্ডিয়ান এক...
  • স্বেচ্ছায় অত্যাচারিত হওয়ার ভিডিও ভাইরাল
    অত্যাচার কি জিনিস তা জানতে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের একদল শিক্ষার্থী স্বেচ্ছায় পিপার স্প্রে মুখে ছিটিয়েছে। বারবারটন হাই স্কুলের অপরাধ...
  • পাঁচটি মাদকপণ্য সেবন করতো ঐশী
    বাবা-মায়ের হত্যার দায়ে তাদের কন্যা হাইকোর্টে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ঐশী রহমান শিশা, গ্যালোজ, ইয়াবা, হুইস্কি ও গাজা সেবন করতো বলে রায়ে...
  • যে ছবি বুঝতে আপনি দু’বার দেখবেন!
            আমরা চোখ দিয়ে যা দেখি তা আগে মস্তিস্কে পৌঁছায় এবং বার্তা দেয়। কখনও কখনও মস্তিস্ক কিন্তু সঠিক বার্তা দেয় না। ফলে সঠি...
  • ছয় প্রাণ নিয়ে ‘মোরা’ গেল ভারতে
    বাংলাদেশের উপকূলে আঘাত হেনে ঘূর্ণিঝড় ‘মোরা’ নিম্নচাপে পরিণত হয়ে ভারতে প্রবেশ করেছে। মোরার আঘাতে দুই জেলায় ছয়জনের মৃত্যু...
  • বাঘের বুনো মাসি ওয়াব
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়াব l ছবি: লেখক দুপুরের পর ক্যামেরা হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বি...
  • বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ হবে তো?
    ০৫ জুন ২০১৭, ১০:১৫ প্ল্যাকার্ড নিতে ভুললেও ছাতা নিতে ভুলছে না দর্শকেরা! ছবি: টুইটার ইংল্যান্ডের ‘বিরক্তিকর’ আবহাওয়া ভা...

Recent Posts

Unordered List

Pages

  • হোম

Text Widget

Blog Archive

  • ▼  2017 (11)
    • ►  June (5)
    • ►  April (2)
    • ▼  March (4)
      • ছয় প্রাণ নিয়ে ‘মোরা’ গেল ভারতে
      • ডালে ডালে আঁকুরা হাসে
      • বাঘের বুনো মাসি ওয়াব
      • বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ হবে তো?

Sample Text

Copyright © Advice India | Powered by Blogger
Design by Hardeep Asrani | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates